Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

BN DESK
10 October 2025, 06:33 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে। ছেড়ে যাওয়ার পর ৩টা ২০ মিনিটে রেলক্রসিংয়ের কাছে ‌‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এরপর থেকে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সহকারী স্টেশন মাস্টার আরও জানান, কী কারণে বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার