Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোই ভরসা দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ

BN DESK
02 September 2026, 11:37 PM পড়তে ১ মিনিট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ির গাছবাড়ি হাট সংলগ্ন নাউতারা নদীর ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগ ও প্রাণঘাতি ঝুঁকিতে চলাচল করছে কয়েক হাজার মানুষ। বছরের পর বছর এলাকাবাসী নিজেদের উদ্যোগে নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও সেটি এখন সম্পূর্ণ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের ভাষায়, এটি এখন কার্যত একটি মরণফাঁদ'। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাউতারা, গয়াবাড়ী ও খালিশা চাপানী এই তিনটি জনবহুল ইউনিয়নের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগপথ। প্রতিদিন হাজারো মানুষ, বিদ্যালয়গামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন।

স্থানীয়রা জানান, সাঁকোটির বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়েছে। প্রায়ই অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের।

ডিমলা উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি। এখানে জরুরি ভিত্তিতে একটি নতুন সেতু নির্মাণ অত্যন্ত প্রয়োজন। অগ্রাধিকার ভিত্তিতে সেতু নির্মাণের জন্য বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো যে কোনো সময় ভয়াবহ প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।

এলাকা: নীলফামারী ডিমলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোই ভরসা দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ

B
BN DESK | 05 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার