Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্ল্যাক ক্যাপ শিবিরে চোটের হানা, শঙ্কায় ম্যাট হেনরি

BN DESK
03 September 2026, 09:43 PM পড়তে ১ মিনিট
ব্ল্যাক ক্যাপ শিবিরে চোটের হানা, শঙ্কায় ম্যাট হেনরি

স্পোর্টস ডেস্ক: একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ। শিরোপার দোড়গোড়ায় পৌঁছে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড দল।  আগামী রোববার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


গত বুধবার সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান। ক্যাচটি ভালোভাবে তালুবন্দি করলেও চোটে পড়েন হেনরি। তখন মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের কোটার মাত্র সাত ওভার বল করেছিলেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি।

ম্যাচের পর হেনরির চোট নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।'

এদিকে হেনরির চোট নিয়ে আজ ইসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, এখনো তারা নিশ্চিত নন সে খেলতে পারবে কিনা। তিনি বলেছেন, 'এখনো আমরা কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।'

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ব্ল্যাক ক্যাপ শিবিরে চোটের হানা, শঙ্কায় ম্যাট হেনরি

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার