Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

BN DESK
10 October 2025, 11:03 AM পড়তে ১ মিনিট
বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৬ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

আজ সোমবার (২৩ জুন) সকালে বিজিবি উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে ওই ১৬ জনকে আটক করেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাত-আটটার দিকে কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিজিবি নারী-শিশুসহ ১৬ জনকে আটক করে। তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষ করে সবাইকে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ১৬ জনকে বাংলাদেশের ভেতরে বিএসএফ ঠেলে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘আজকে সকালে কুমারশাইল সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে।’

এলাকা: মৌলভীবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বড়লেখা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার