Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ভূমিহীন তাজু ভাইয়ের পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

BN DESK
03 April 2026, 03:18 AM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা ও নাগেশ্বরী প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম ওরফে তাজু ভাইয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাজু ভাইকে নগদ অর্থ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ।

এছাড়াও ভূমিহীন অসহায় ভাইরাল তাজু ভাইকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেয়ার ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকেও তাকে ঘর করার জন্য টিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এসব অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তাজু ভাই। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর ভূমিহীন তাজু ভাইয়ের পাশে দাঁড়িয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার