Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতীয় কাস্টমস্ কর্মকর্তার মৃত্যুতে হিলি বন্দরের কার্যক্রম বন্ধ

BN DESK
03 September 2026, 03:51 PM পড়তে ১ মিনিট

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) মধুসূদন দত্তের মৃত্যুতে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৮ মার্চ) ভারতীয় কর্তৃপক্ষ শোক প্রকাশস্বরূপ সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ফলে এদিন সকাল থেকে বন্দরে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সাময়িক স্থবিরতা দেখা দেয়।

অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামীকাল রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালু হবে। এদিকে বন্দর এলাকায় পণ্য খালাস ও পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্টদের মধ্যে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ভারতীয় কাস্টমস্ কর্মকর্তার মৃত্যুতে হিলি বন্দরের কার্যক্রম বন্ধ

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার