Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতের অতিরিক্ত সুবিধা প্রশ্নে ক্ষুব্ধ ভারতীয় কোচ

BN DESK
03 September 2026, 09:50 PM পড়তে ১ মিনিট
ভারতের অতিরিক্ত সুবিধা প্রশ্নে ক্ষুব্ধ ভারতীয় কোচ

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ের এক ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গেছে ভারত। অথচ অন্যদলগুলোকে বার বার ভেন্যুসহ দেশও বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৪ উইকেটে জয়ের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ভারতের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু দলটির হেড কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্ন মোটেও ভালোভাবে নিতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে কিনা। এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘যদি এই টুর্নামেন্ট পাকিস্তানেও হতে, তবু আমরা দু’জন স্পিনার নিয়ে খেলতাম। দুবাই আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ধারণাটাই ভিত্তিহীন।’ তারপর কঠোরভাবে তিনি বলেন, ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেললেও সেখানে অনুশীলন করেনি। তারা আইসিসি’র ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছে। যেখানকার কন্ডিশন মূল মাঠের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। 

ভারত সুবিধা পাচ্ছে এমন প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া দেখান গম্ভীর। পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেছেন, ‘বলুন তো, দুবাইয়ের এই কন্ডিশনে ভারত কখন এবং কোথায় কোনও টুর্নামেন্ট খেলেছে? আমি তো মনে করতে পারছি না। এই সমালোচনা অপ্রয়োজনীয় এবং সত্য থেকে অনেক দূরে।’ 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ভারতের অতিরিক্ত সুবিধা প্রশ্নে ক্ষুব্ধ ভারতীয় কোচ

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার