Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা

BN DESK
03 September 2026, 08:12 PM পড়তে ১ মিনিট
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে শান্তরা। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট। 

এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন তারা।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার