Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

BN DESK
10 October 2025, 07:32 PM পড়তে ১ মিনিট
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে বিএসএফ।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে বিজিবির হাতে তাকে তুলে দেওয়া হয়।

তারা হলেন- খুলনার হরিংডাঙ্গা উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।

তাদের হস্তান্তরকালে বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই দুই নারী বিজিবির হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান জানান, ‘ভারতে অবৈধ অনুপ্রবেশ করায় বাংলাদেশি দুই নারীকে ফেরত দেয় বিএসএফ।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার