Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

BN DESK
09 October 2025, 10:48 PM পড়তে ১ মিনিট
ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

মফস্বল ডেস্ক: ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

এদিন রাতে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

বিজিবির বরাতে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে তারা বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছিলেন। তবে সাম্প্রতিক পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ভারতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার