Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জে আ’ লীগ নেতা লিটন গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:55 AM পড়তে ১ মিনিট
ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জে আ’ লীগ নেতা লিটন গ্রেফতার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা ও তিনবারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে (৫৪) গ্রেফতার করেছে যশোর ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আনিছুর রহমান লিটনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রোববার সন্ধ্যায় আনিছুর রহমান লিটন ও তার বড় ভাই আনারুল ইসলামসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য মাইক্রোবাসযোগে যশোরের বেনাপোলে যান। সেখানে ইমিগ্রশনে পাসপোর্ট জমা দিলে তার পাসপোর্টটি স্টপ লিস্টে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তারা খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন রংপুর সদরের কোতোয়ালি থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা থাকায় আনিছুর রহমান লিটনকে বেনাপোল ইেিগ্রশন পুলিশ কতৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোাল থানার ওসি রাসেল মিয়া জানান, গ্রেফতার আনিছুর রহমান লিটন রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা আনিছুর রহমান ইকরচালি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে। রংপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জে আ’ লীগ নেতা লিটন গ্রেফতার

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার