Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে পাচারের সময় ৫৭ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ

BN DESK
04 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট
ভারতে পাচারের সময় ৫৭ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে তিনটি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

গতকাল শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় জয়পুরহাট ২০ বিজিবি কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে জানান, ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. আরিফুর দৌলা

এ সময় তিনি বলেন,  শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া  এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনকভাবে এক নারী ঘোরাফেরা করছিলেন। সেসময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ভারতে পাচারের সময় ৫৭ ভরি ওজনের ৩টি স্বর্ণের বার জব্দ

B
BN DESK | 07 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার