Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা দেলাওয়ার

BN DESK
03 September 2026, 02:04 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও /রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁও ১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোটকেন্দ্রে প্রবেশের আগে এবং পরে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। ভোট প্রদান শেষে দেলাওয়ার হোসেন বলেন,  ১৭ বছর পর নিজের ভোট নিজে দিতে পারা আমার জন্য আনন্দের ও গৌরবের বিষয়। দেশের মানুষ চায় এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হোক। যেন এ ভোট নিয়ে কোনো বিতর্ক না থাকে। নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও তারা দায়িত্বশীল আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঠাকুরগাঁও-১ আসনে এবারের নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা দেলাওয়ার

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার