Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২

BN DESK
04 September 2026, 12:20 AM পড়তে ১ মিনিট
মটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২

মফস্বল ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। নিহতদের মধ্যে নূর ইসলাম ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন এবং মাসুদ হোসেন ইটভাটায় ফায়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন স্থানীয় একটি ইটভাটার কাজ শেষ করে মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি কোচ পেছন থেকে মটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত হিচড়ে নিয়ে যায়। এসময় মটরসাইকেলে থাকা নূর ইসলাম ও মাসুদ হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। 

এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মটরসাইকেলকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, নিহত ২

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার