Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মরণ ফাঁদে পরিণত হয়েছে বগুড়া সদরের বাঘোপাড়া ব্রিজ

BN DESK
10 October 2025, 10:28 AM পড়তে ১ মিনিট
মরণ ফাঁদে পরিণত হয়েছে বগুড়া সদরের বাঘোপাড়া ব্রিজ

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের বাঘোপাড়া বন্দরের পিছনে করতোয়া নদীর ওপর নির্মিত বাঘোপাড়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ থেকে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটি দিয়ে যাতায়াত করেন সদর ও গাবতলী উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ।

জানা গেছে, ১৯৯২ সালে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে বগুড়া সদরের শেখেরকোলা, শাখারিয়া, লাহিড়িপাড়া ইউনিয়নসহ গাবতলী উপজেলার কয়েকটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ যাতায়াত করেন। করতোয়া নদী পার হয়ে এই অঞ্চলের মানুষের বগুড়ার মূল শহরের আসা ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক বছর আগেই। ব্রিজটির পাটাতনগুলো জং ধরে ভেঙে নদীর তলদেশ দেখা যায়। ব্রিজের ফাঁকা অংশে মটর ও বাইসাইকেলের চাকা আটকে প্রতিনিয়তই ঘটছে মারাত্মক দুর্ঘটনা।

এছাড়াও পণ্য ও যাত্রীবাহী হালকা যানবাহন ব্রিজটিতে উঠলে পাটাতনের নাট-বল্টু খুলে তা দেবে যাওয়ায় ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। দীর্ঘদিন এমন পরিস্থিতি চললেও তেমন বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত।

স্থানীয়রা বলছেন, ব্রিজটির পাটাতনের মাঝে জং ধরে কিছু জায়গা এমনভাবে ভেঙে গেছে যে, ভাঙা অংশে গাড়ির চাকা আটকে প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় বেশি আহত হচ্ছেন মটর ও বাইসাইকেল আরোহীরা। দিনের বেলা ভাঙা অংশগুলো চোখে পড়লেও রাতের অন্ধকারে অপরিচিত মানুষের জন্য এসব পরিণত হয়েছে মরণ ফাঁদে। ব্রিজটির এমন ভগ্নদশায় চরম সংকটে পড়েছেন ওই অঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষ।

এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ব্রিজটি ওই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে।

৩০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি সংস্কার করা হচ্ছে। এই কর্মকর্তা আরও বলেন, চলতি সপ্তাহের মধ্যে ব্রিজটির সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যেই কাজ শেষ হয়ে ব্রিজটি আগের চেহারায় ফিরবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

মরণ ফাঁদে পরিণত হয়েছে বগুড়া সদরের বাঘোপাড়া ব্রিজ

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার