Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরেরদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

BN DESK
10 October 2025, 02:13 PM পড়তে ১ মিনিট
মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরেরদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চিলমারী হরিপুর সড়কের দুই থানা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫ টায়। চিলমারী থেকে সেতুগামী একটি মোটর সাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক পিছন থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি মোটর সাইকেল তার বুকের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত খোদেজা বেগমের বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের সাব বাঁধ দুই থানা মোড় এলাকার বাসিন্দা।

এ নিয়ে এলাকায় সাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন একদিকে সেতু উদ্বোধনের পর লাখো দর্শনার্থীর উপচে পরা ভিড়। অন্যদিকে সেতু এলাকায় নৌকা বাইচ খেলা দেখার দর্শনার্থীর ভিড়। তাই বেপরোয়া গাড়ি চালককেই দায়ী করেছেন এলাকাবাসী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পরেরদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার