Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাঠে ফিরেই ঝড় তুললেন শান্ত

BN DESK
03 September 2026, 08:33 PM পড়তে ১ মিনিট
মাঠে ফিরেই ঝড় তুললেন শান্ত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত।

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে আজ সিলেটে বরিশালের হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের ওপর চড়াও হন শান্ত। ব্যাট হাতে এদিন শান্ত খেলেন ৫৪ বলে ৮০ রানের ইনিংস। যেখানে তার ইনিংসটি সাজানো ছিল ৪টি ছক্কা ও ৫টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৭ রান। সাব্বির করেন ১১ বলে ২৩ রান। যার সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮৪ রানের শক্ত ভিত পায় রাজশাহী।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মাঠে ফিরেই ঝড় তুললেন শান্ত

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার