Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাঠে ফেরা নিয়ে যা জানালেন সৌম্য সরকার

BN DESK
03 September 2026, 09:21 PM পড়তে ১ মিনিট
মাঠে ফেরা নিয়ে যা জানালেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক : গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময় ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। এরপর থেকে মাঠের বাইরে থাকলেও, চলমান বিপিএলে খেলার সুযোগ হয়নি তার। তবে, ইনজুরি কাটিয়ে বর্তমানে রংপুর রাইডার্সের শিবিরে যোগ দিয়েছেন সৌম্য। 

বিপিএল’র ব্রডকাস্টারের কাছে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য বলেন, সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি এবং অনুশীলন করতে পারছি। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, যদিও আমি এখনো পুরোপুরি ফিট হয়নি। তিনি আরও বলেন, মাঠে ফিরতে তাড়াহুড়া করতে চাই না, কারণ এতে বিপদ ঘটতে পারে। ব্যাটিং করছি, কিন্তু ফিল্ডিংয়ের মতো কিছু এখনও করা হয়নি। ধীরে ধীরে প্রক্রিয়া অনুসরণ করে ফিরে আসতে হবে। 

সৌম্য আরও বলেন, তিনি ফিজিও ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন এবং মাঠে নামার আগে পুরোপুরি সুস্থ হতে চান, যাতে ইনজুরির পুনরাবৃত্তি না হয়। এ টাইগার ব্যাটার আরও জানান, যদি তাড়াহুড়ো করে মাঠে নামি এবং আবার ইনজুরি ঘটে, তবে দুই মাস সময় লেগে যেতে পারে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মাঠে ফেরা নিয়ে যা জানালেন সৌম্য সরকার

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার