Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানুষের কল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত : পানি সম্পদ প্রতিমন্ত্রী

BN DESK
17 May 2026, 05:10 AM পড়তে ১ মিনিট

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, মানুষের কল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। আজ শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজকে মাদক জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, আসুন আমরা সবাই যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করি। মাদক নির্মূল করা সরকারের পক্ষে একা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বর্তমানে ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জরিয়ে যাচ্ছে। এই ছাত্র সমাজকে রক্ষা করতে হলে পড়াশুনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার খেলাধুলায় নিয়োজিত করতে হবে। এজন্য সমাজের সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান। এসময় উপিস্থত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্প্রতি উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকার গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়।

এলাকা: পঞ্চগড় বোদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মানুষের কল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত : পানি সম্পদ প্রতিমন্ত্রী

B
BN DESK | 17 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার