Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মান রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

BN DESK
08 October 2025, 11:35 PM পড়তে ১ মিনিট
মান রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল ২ উইকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। 

সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি। তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না এই ম্যাচের আগে। পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই। এরপর থেকে পরের প্রায় ৩ বছর ৯ মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচের মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি টাইগারদের। তবে আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা। 
তাই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। বরাবরের মতোই তিন পেসার এবং দুই স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি। 

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মান রক্ষার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার