Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাহমুদউল্লাহর বিদায়ে স্ত্রী মিষ্টির আবেগঘন বার্তা

BN DESK
03 September 2026, 09:33 PM পড়তে ১ মিনিট
মাহমুদউল্লাহর বিদায়ে স্ত্রী মিষ্টির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। গতকাল ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বছর বয়সী রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। 

স্বামীর অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টিকে। রিয়াদের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ফেসবুকে রিয়াদের স্ত্রী লিখেছেন, ‘সবকিছুর শেষ আছে, কিন্তু এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন যে, তোমাকে আর লালসবুজ জার্সিতে দেখা যাবে না। ২০০৭-২০২৫, অনেক স্মৃতি আছে মনে রাখার মতো। বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর পর আমার জন্য তোমার সেই উদযাপন ছিল সেরা উপহার, আমি তোমার উত্থান-পতনে সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি এখনও তোমার সঙ্গে আছি! তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং তুমি এমনটাই থাকবে চিরকাল। আমি তোমাকে আমার বলতে পেরে গর্বিত, যিনি নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন, মাশাআল্লাহ।’

মিষ্টি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ধন্য মানুষের কাছে তুমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছ তা অপরিসীম। মাশাআল্লাহ। আমি এমআর৩০’র ভক্তদের কাছে কৃতজ্ঞ। তোমার উত্তরাধিকার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। তোমার জীবনের নতুন অধ্যায়ে আমরা আরও বেশি পারিবারিক সময় কাটাতে পারব, ইনশাআল্লাহ, যা আমরা গত ১৭ বছর ধরে মিস করেছি!!!...পরিশেষে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার পরিবারের মঙ্গল করুন এবং কুদৃষ্টি থেকে রক্ষা করুন। আমিন।’

২০০৮ সালে ক্যারিয়ার শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। দেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান তিনিই। ২৩৯ ওয়ানডের ক্যারিয়ারে ৫৬৮৯ রান করা রিয়াদ ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরিই হাঁকিয়েছেন আইসিসি’র টুর্নামেন্টে (বাকি দুটির একটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ এর বিশ্বকাপে)।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মাহমুদউল্লাহর বিদায়ে স্ত্রী মিষ্টির আবেগঘন বার্তা

B
BN DESK | 13 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার