Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মা ও তার দুই ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

BN DESK
15 August 2024, 12:37 PM পড়তে ১ মিনিট
মা ও তার দুই ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : মা ও তার দুই ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের দলুয়াদিঘী এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সৈকত (১৩) ও সায়হাম (৯)। তিন জনকেই এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়। 

ব্যবসায়িক দ্বন্দ্ব বা ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। রাতেই এই নৃশংস হত্যাকাণ্ডের চিত্র দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করেন। তবে এখনও এই হত্যাকাণ্ডের কোনও রহস্য জানতে পারেনি পুলিশ। তবে সম্ভাব্য অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছেন তারা। নির্মম এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম শেখ দোকান বন্ধ করে রাত ১১টার থেকে সোয়া ১১টার মধ্যে বাসায় ফেরেন। এসময় তিনি বাড়িতে প্রবেশের প্রধান ফটক খোলা দেখতে পান। পরে ঘরের মূল দরজাও খোলা পান তিনি। ঘরে প্রবেশ করতেই রক্তে ভেজা নিথর তিনটি মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন সেলিম। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মেঝেতে পড়ে থাকা তিনটি লাশ দেখতে পান। স্থানীয়রা প্রথমে পুলিশ পরে সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও স্বজনরা।

 আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মরদেহগুলোর সুরতহাল এবং আলামত সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্তে নেমেছে।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মা ও তার দুই ছেলেসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 15 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার