Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

BN DESK
10 October 2025, 12:59 PM পড়তে ১ মিনিট
মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ কেজি গাঁজাসহ মো. নাছির শরীফ নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

আজ সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনের ছায়েদা কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. নাছির শরীফ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ৭ নম্বর  ইকদি ইউনিয়নের আতরখালী এলাকার আবদুল ওয়াহাবের ছেলে। বর্তমানে শরীফ চট্টগ্রামের ডাবলমুরিং থানার জাফর কলোনি এলাকায় বসবাস করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনের ছায়েদা কমপ্লেক্সের সামনে চেকপোস্ট বসিয়ে মো. নাছির শরীফকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটক মো. নাছির শরীফের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার