Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জা ফখরুলের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট, যুবক কারাগারে

BN DESK
03 September 2026, 04:23 PM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক মন্ত্রী ও উপদেষ্টাদের ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আল মামুন উপজেলার সৈয়দপুর এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, ওই যুবক তার ফেসবুক আইডিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এছাড়াও ছবিতে আপত্তিকর ও উসকানিমূলক নানা ক্যাপশন লেখে।

এ ঘটনায় জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নাহিদ পারভীন রিপা বাদি হয়ে গত সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। পরে সাইবার সুরক্ষা আইনে রাতেই পুলিশ মামুনকে গ্রেফতার করে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

মির্জা ফখরুলের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট, যুবক কারাগারে

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার