Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিলার ঝড় আর লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে হার পাকিস্তানের

BN DESK
03 September 2026, 08:38 PM পড়তে ১ মিনিট
মিলার ঝড় আর লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে হার পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : ডারবানে স্বাগতিকদের ১৮৪ রানের জবাব দিতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভালো জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু ১৮তম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন জর্জ লিন্ডে। তার অলরাউন্ড নৈপুণ্যে ১১ রানে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো প্রোটিয়ারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডারবানে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেন ডেভিড মিলার।  ৪০ বলে ৪ চার ও ৮ ছয়ে ৮২ রান করে আউট হন মিলার। শেষ দিকে লিন্ডে ২৪ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি পান আব্বাস আফ্রিদি।  

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। লম্বা সময় অফফর্মে থাকা বাবর আজম বিদায় নেন তৃতীয় ওভারেই। বাবর এদিনও শূন্য রানে আউট হয়েছেন।  শেষ ৫ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৭৩ রান। ২ ওভারই ৩৭ রান নিয়ে নেয় পাকিস্তান। তবে শেষ ৩ ওভারে আর ৩৬ রান নিতে পারেননি সফরকারীরা। নিজের কোটার শেষ ওভারে বোলিং করতে এসে ৩ উইকেট তুলে নেন লিন্ডে। আর তাতেই ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় পাকিস্তান। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল পাকিস্তানের। উইকেটে তখন স্বীকৃত ব্যাটার ছিলেন কেবল রিজওয়ান। মাফাকার বলে আউট হয়ে তিনি ফেরেন ৬২ বলে ৭৪ রানে। রিজওয়ানের বিদায়ে শেষ হয় পাকিস্তানের জয়ের স্বপ্ন।  শেষ পর্যন্ত ১৭২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মিলার ঝড় আর লিন্ডের অলরাউন্ড নৈপুণ্যে হার পাকিস্তানের

B
BN DESK | 11 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার