পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অনেকগুলো দেশের বিমান সংস্থা সাময়িকভাবে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
মিশর এয়ার ও কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত ওই অঞ্চল দিয়ে তাদের কোনো বিমান চলাচল করবে না।
এর আগে কাতার, বাহরাইন ও ইরাক তাদের দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।