Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুশফিকের বিকল্প জানাল মিরাজ

BN DESK
03 September 2026, 08:01 PM পড়তে ১ মিনিট
মুশফিকের বিকল্প জানাল মিরাজ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ হয়ে এসেছে চোটের কারণে দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের না থাকা। সিরিজে লিটন দাস না থাকায় এ ম্যাচে তাই উইকেটকিপার ব্যাটারকেই নামাতে হচ্ছে বাংলাদেশকে। এর বাইরে ভাবার সুযোগ নেই।

ম্যাচের আগে মেহেদী হাসান মিরাজও জানালেন তেমনটিই। খোলাসা করলেন একাদশে মুশফিকের জায়গায় সুযোগ পেতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। মুশফিকের বিকল্প কে জানিয়ে মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক। মিরাজ আরও বলেন, ‘ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

প্রথম ম্যাচে ৭১ রানে ৫ উইকেট হারালেও পরে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে আফগানিস্তান জমা করে ২৩৫ রান। যার জন্য মধ্য ওভারে স্পিনারদের দুর্বলতা দেখেন মিরাজ। বলেন, ‘যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মিডল অর্ডারে উইকেট পাইনি, ওরা শতরানের জুটি গড়েছে। আমি মনে করি বোলিংয়ে আমাদের পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’ তিনি আরও বলেন, ‘দারুণ শুরু করেছে ফিজ, শরিফুল, তাসকিন তিনজনই। কিন্তু আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ওতটা আমি পূরণ করতে পারিনি আমি মনে করি। মিডল ওভারে আমি আর রিশাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেতো। হয়ত আমি রান কম দিয়েছি কিন্তু দল আমার কাছে প্রত্যাশা করে উইকেট এনে দেওয়া। কারণ আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দলে। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মুশফিকের বিকল্প জানাল মিরাজ

B
BN DESK | 09 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার