Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুশফিকের রেকর্ড স্পর্শ করলেন লিটন

BN DESK
10 October 2025, 02:32 PM পড়তে ১ মিনিট
মুশফিকের রেকর্ড স্পর্শ করলেন লিটন

স্পোর্টস ডেস্ক : গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে দেশের সেরা উইকেটেররক্ষক মুশফিকুরের রেকর্ড স্পর্শ করলেন লিটন। টেস্টে এই মুহূর্তে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা ১১৩টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় লিটনের পাশেই আছে মুশফিকুর রহিমের নাম। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটারও করেছেন ১১৩ ডিসমিসাল। তবে মুশফিক যেটা অর্জনে সময় নিয়েছেন ৯৯ ইনিংস। লিটন কুমার দাস সেটা করেছেন মাত্র ৬৪ ইনিংসেই। 

মুশফিকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.১৪১। বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ইনিংসপ্রতি ১.৭৬৫। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল ৮৭টি। ইনিংসপ্রতি ডিসমিসালের হিসেবে সংখ্যাটা ১.৪২। এই পরিসংখ্যানে অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। কমপক্ষে দশ ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের হিসেবে তার ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮। 

ব্যাটিং হিসেবে অবশ্য মুশফিকের চেয়ে বেশ পেছনেই আছেন লিটন। উইকেটরক্ষক থাকা অবস্থায় ১০৪ ইনিংসে ৩৭ গড়ে ব্যাট করেছিলেন মুশফিক। অন্যদিকে ৩৬ দশমিক ৭৩ গড়ে ব্যাট করেছেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রায় মধ্যগগণে থাকা লিটন অবসরের আগে নিজেকে কোথায় নিয়ে যান, সেটা সময়ই বলে দেবে।

 বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল (ইনিংসপ্রতি ডিসমিসাল)
১১৩ - লিটন কুমার দাস (১.৭৬৫) 
১১৩ - মুশফিকুর রহিম (১.১৪১) 
৮৭ - খালেদ মাসুদ পাইলট (১.৪২৬) 
৩৪ - নুরুল হাসান সোহান (১.৮৮৮)

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মুশফিকের রেকর্ড স্পর্শ করলেন লিটন

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার