Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেজর লিগ ক্রিকেটে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তানের ২ ক্রিকেটার

BN DESK
10 October 2025, 09:56 PM পড়তে ১ মিনিট
মেজর লিগ ক্রিকেটে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তানের ২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:    মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার। তারা হলেন রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। 

এমএলসিতে এমআই নিউ ইয়র্কের হয়ে খেলেন রশিদ। গত আসরেও দলটির হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই লেগি। ৬.১৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। এবার তার অনুপস্থিতি ফ্র্যাঞ্চাইজিটির জন্য বড় ধাক্কা।

তবে রশিদের বর্তমান ফর্ম তার পক্ষে ছিল না। আইপিএলের সর্বশেষ আসরে রশিদ খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। এটি ছিল তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম। মাত্র ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি ছিল ৯.৩৪ এবং বোলিং গড় ৫৭.১১।

এদিকে এমআই নিউ ইয়র্কের আরেক আফগান ক্রিকেটার আজমতউল্লাহও এবারের আসরে খেলবেন না। আইপিএলের গেল মৌসুমে তিনি খেলেন পাঞ্জাব কিংসের হয়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মেজর লিগ ক্রিকেটে সাময়িক বিরতি নিলেন আফগানিস্তানের ২ ক্রিকেটার

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার