Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

BN DESK
10 October 2025, 10:26 AM পড়তে ১ মিনিট
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক : বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নারী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, কলম্বোয় প্রতিপক্ষ পাকিস্তান। ৭ অক্টোবরে গুয়াহাটিতে পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা। ১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই তিনটি ম্যাচ হবে ভারতের বিশাখাপট্টনমে। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।

লিগ পর্বের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। পাকিস্তান সব কটি ম্যাচই খেলবে কলম্বোতে। সেরা চারে তারা জায়গা করে নিলে প্রথম সেমিফাইনালটি হবে কলম্বোতে, নয়তো গুয়াহাটিতে, দ্বিতীয় সেমিফাইনাল বেঙ্গালুরুতে। পাকিস্তান উঠলে ফাইনালও কলম্বোতে হবে, না হলে শিরোপা লড়াই হবে বেঙ্গালুরুতেই।  

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কোথায়

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার