Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইলে ভিডিও দেখার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

BN DESK
23 May 2024, 04:22 PM পড়তে ১ মিনিট
মোবাইলে ভিডিও দেখার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

মফস্বল ডেস্ক : বরগুনায় বজ্রাঘাতে সিফাত জুবায়ের (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা জোৎস্না আক্তার আহত হন। বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের শীপেরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের একই ওয়ার্ডের মাহাবুব আলমের ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জুবায়ের দুপুরে ভাত খেয়ে তার মায়ের সঙ্গে বাড়ির পেছনে একটি কড়ই গাছের নিচে বসে মোবাইলে ভিডিও দেখছিল। হঠাৎ সেখানে বজ্রাঘাত ঘটে। সেই বজ্রাঘাতে জুবায়ের এবং তার মা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জোৎস্না আক্তার গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

মোবাইলে ভিডিও দেখার সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

B
BN DESK | 23 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার