Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌসুমীর ব্যাংক হিসাব জব্দ, যা বললেন ওমর সানী

BN DESK
10 October 2025, 07:45 PM পড়তে ১ মিনিট
মৌসুমীর ব্যাংক হিসাব জব্দ, যা বললেন ওমর সানী

বিনোদন ডেস্কঃ সময়মতো কর পরিশোধ না করায় অভিনেত্রী মৌসুমীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার এনবিআর এক প্রজ্ঞাপন প্রকাশ করে। এ তালিকায় মৌসুমী ছাড়াও রয়েছে বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জনের নাম। 

এদিকে মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকায় এ প্রসঙ্গে তার মন্তব্য পাওয়া যায়নি। তবে মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তার মতে এর সঙ্গে মৌসুমীর কোনো সম্পর্ক নেই।  

ওমর সানী বলেন, ‘এর সঙ্গে মৌসুমীর কোনো সম্পর্ক নেই। এটি প্রায় ১৬-১৭ বছর আগের একটি ফাইল। ওই ফাইলের ওপর আবেদন করা ছিল কিন্তু মৌসুমী দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে কালেক্টিভিটি হচ্ছে না। যোগাযোগ না থাকার কারণে এরকম হয়েছে।’   

২৫ জনকে বকেয়া কর আদায়ে চিঠি দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল ১২-এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার বলেন, ‘এ তালিকার মধ্যে ব্যবসায়ীসহ অন্য পেশার লোকজনও আছেন। বকেয়া কর আদায়ের নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের চিঠি দেওয়া হয়েছে। এটা রুটির ওয়ার্ক।’

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

মৌসুমীর ব্যাংক হিসাব জব্দ, যা বললেন ওমর সানী

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার