Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মুশফিকুর

BN DESK
03 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ধুঁকতে থাকা সেই দলকে টেনে তোলেন লিটন দাস। লোয়ার অর্ডারদের নিয়ে করেন দুর্দান্ত এক লড়াই। লিটনের মহাকাব্যিক এক সেঞ্চুরিতে ভর করেই ২৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৫৯ বলে ১৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলেন লিটন। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৬৯ রান আসে লিটনের ব্যাট থেকে। দুই ইনিংসেই ব্যাট হাতে অবদান রাখা লিটন উইকেটের পেছনে গ্লাভস পরে নিয়েছেন ৪টি ক্যাচও। সবমিলিয়ে সিলেট টেস্টে পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করার নায়ক লিটন। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। 

এদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ২৩৩ বলের ইনিংসে ছিল ১২টি চার আর ১টি ছক্কা। মিরপুরে প্রথম টেস্টেও একটি হাফসেঞ্চুরি ছিল মুশফিকের। দুই টেস্ট মিলিয়ে তার ব্যাট থেকে আসে ২৫৩ রান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মুশফিকুর

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার