Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলের

BN DESK
10 October 2025, 11:33 AM পড়তে ১ মিনিট
যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি ওই নির্দেশ জারি করেন। ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব জোরালোভাবে দেওয়ার আদেশ জারি করেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ। এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরই ইরান হামলা করেছে বলে দাবি করা হয়। এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন-এর সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল।

আরও বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল। খবর : আল জাজিরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

যুদ্ধবিরতির মধ্যেই তেহরানে তীব্র হামলার নির্দেশ ইসরায়েলের

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার