Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ অস্বীকার ইরানের

BN DESK
10 October 2025, 09:54 PM পড়তে ১ মিনিট
যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটিই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি।’তবে ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। আল জাজিরা, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে জানায়, ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরাইলের অভিযোগ ভিত্তিহীন।

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরাইলি বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়ানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ অস্বীকার ইরানের

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার