Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক রংপুরের

BN DESK
03 September 2026, 09:03 PM পড়তে ১ মিনিট
যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক রংপুরের

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে এশিয়া কাপ জিতিয়েছেন আজিজুল হাকিম তামিম। মেধাবী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই তরুণ। এরপর সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতেও রানের দেখা পেয়েছেন। হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। আসন্ন বিপিএলে দল পেয়েছেন তিনি।

চারদিন বাদেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক আজিজুল হক তামিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এবারের এনসিএলে খুলনার হয়ে খেলেছিলেন টাইগার ক্রিকেটের এই নতুন তামিম। নয় ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে ২৩৭ রান করে আসরের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। দুটি অর্ধশতকও হাঁকিয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও মন্দ নয় তার। এনসিএলে তিন ইনিংসে বল করে কোনো উইকেট না পেলেও এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।

এবারের বিপিএলে বেশ গোছাল দল গড়েছে রংপুর রাইডার্স। সম্প্রতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগের শিরোপা জিতে ফিরেছে রাইডাররা। বিপিএলের ড্রাফট থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, ইরফান শুক্কুর, রেজাউর রহমান, আকিফ জাভেদ, কার্টিস ক্যামফারের মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়েছে। এছাড়া ড্রাফটের আগেই নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ ও খুশদীল শাহকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।বিপিএলে উদ্বোধনী দিনেই মাঠে নামবে রংপুর। ৩০ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক রংপুরের

B
BN DESK | 26 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার