Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শরিফুল

BN DESK
03 September 2026, 10:45 PM পড়তে ১ মিনিট
যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শরিফুল

স্পোর্টস ডেস্ক : গত এক বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও দলের হয়ে বড় অবদান রেখেছেন এই পেসার। তবে দ্বিতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না তাকে। কুঁচকির চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকতে হবে বাঁহাতি এই পেসারকে। তবে চোট খুব গুরুতর নয়। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ভারত সিরিজের আগেই সেরে উঠবেন তিনি।

আজ শনিবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফুলের চোটের বিষয়টি জানায় বিসিবি। সেখানে আরও জানানো হয়, প্রথম টেস্টের পর থেকেই কুঁচকিতে অস্বস্তির বিষয়টি জানিয়েছিলেন শরিফুল। পরীক্ষার পর সেটা নিশ্চিত হয়েছে বিসিবি। 

এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘প্রথম টেস্টের পর শরিফুলের একটি এমআরআই করা হয়েছে। পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা জানতে পারি, চোট এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সাধারণত এসব চোট সারতে বেশি সময় লাগে না। সে ইতোমধ্যে পুনর্বাসন শুরু করে দিয়েছে।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

যে কারণে দ্বিতীয় টেস্টের দলে নেই শরিফুল

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার