Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

BN DESK
03 September 2026, 03:14 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার বিকেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের ৫ম তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া সমিতি রংপুরের সভাপতি ও টিএমএ্সএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সদস্য মোছাদ্দেকুল ইসলাম, শফিকুল ইসলাম, আলী হাসান,  মনিরুল ইসলাম শাহিন ও সিইও আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা মো. আফছার আলী। এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন  বরণ ও ইফতার মাহফিল শুক্রবার ক্যাফেটরিয়ায় অনুষ্ঠিত হয়।

মাহফিলে সংগঠনের উপদেষ্টা বেরোবি শিক্ষক ড. হারুন অর রশিদ, সভাপতি গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী বৃষ্টি খাতুন ও সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ খাইরুল ইসলাম নূর সকল সদস্যদের দিক  নির্দেশনামুলক বক্তব্য রাখেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার