Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের অনলাইনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সুনামগঞ্জের ২ প্রতারক গ্রেফতার

BN DESK
03 September 2026, 03:42 PM পড়তে ১ মিনিট
রংপুরের অনলাইনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সুনামগঞ্জের ২ প্রতারক গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : মনোলোভা বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফা প্রদানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা। পীরগঞ্জ থানায় এমন ঘটনায় এক ভুক্তভোগীর মামলার পর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে দুই প্রতারককে (মূলহোতা) গ্রেফতার করে পীরগঞ্জে এনেছে পুলিশ।

আজ শনিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃত আজাদ মিয়া (২৪) ও মারুফ আহমেদ পারভেজকে (২১) রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাবলু মন্ডলের ছেলে নাহিদ হাসান বাপ্পী টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একটি অনলাইন কোম্পানীর অজ্ঞাতনামা ব্যক্তিদের সাথে পরিচিত হয়।

কোম্পানিতে টাকা বিনিয়োগে মোটা অংকের কমিশনের আশ্বাসে গত ২১ এপ্রিল নগদ এবং ডাচ বাংলা ব্যাংক একাউন্টে ৫ লাখ ৪১ হাজার ৭৬৭ টাকা প্রদান করেন নাহিদ। পরে লভ্যাংশসহ টাকা চাইলে চক্রটি আরও ৫ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে। এর প্রেক্ষিতে কোম্পানিটি নাহিদকে ১৬ লাখ টাকা কমিশন প্রদানের কথা জানায়। তবে পুনরায় টাকা না দেওয়ায় চক্রটি টালবাহানা করতে থাকে।

এ ঘটনায় ভুক্তভোগী নাহিদের বাবা বাদি হয়ে পীরগঞ্জ থানায় গত ১৪ মে প্রতারনার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম তথ্য প্রযুক্তি বিশ্লেষণে প্রতারকদের পরিচয় ও অবস্থান শনাক্ত করেন এবং গতকাল শুক্রবার তার নেতৃত্বে পীরগঞ্জ থানার একটি টিম সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালান। অভিযানে তাজপুর গ্রামের লাল মিয়ার ছেলে আজাদ মিয়া ও বানারশিপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে মারুফ আহমদ পারভেজকে গ্রেফতার করা হয়।

এসআই কামরুল ইসলাম বলেন, টেলিগ্রাম অ্যাপ দিয়ে প্রতারণা করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মূলহোতা দুই জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রটির সাথে জড়িত অন্যদের শনাক্তসহ গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের অনলাইনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সুনামগঞ্জের ২ প্রতারক গ্রেফতার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার