Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

BN DESK
01 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনে কাটা পরে অজ্ঞাত নারী মারা গেছে। আজ রোববার (২২ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের বুড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, স্থানীয়দের ভাষ্য মতে আজ রোববার (২২ জুন) সকাল পৌনে ৮ টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন মীরবাগ রেলওয়ে স্টেশন পার হয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিল।

অজ্ঞাত ওই নারী উপজেলার মীরবাগ রেলওয়ে স্টেশনের পশ্চিমে বুড়াইল রেলসেতু এলাকায় রেললাইন পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত ওই নারী ঘটনাস্থলে মারা যায়। মরদেহ কয়েক খন্ডে ছিন্ন বিছিন্ন হওয়ায় ওই নারীর বয়স নির্ধারণ এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় এখনো জানা যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার