Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কাউনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 08:13 PM পড়তে ১ মিনিট
রংপুরের কাউনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রাজিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। রাজিয়া বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামের ওমর আলীর মেয়ে।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, রাজিয়ার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। সে গ্রামে তার বাবা ও দাদির কাছে থাকতো। আজ রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় পরিবারের অগোচরে বাড়ির বাইরে বের হয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় রাজিয়া।

এসময় বাড়িতে কেউ ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে স্থানীয় এক ব্যক্তি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখলে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান বলেন, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কাউনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 13 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার