Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

BN DESK
01 September 2026, 06:41 PM পড়তে ১ মিনিট
রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় কীটনাশক পান করে মোখলেছুর রহমান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বুধবার (১৩ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত মোখলেছুর রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লিমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানায়, খবর পেয়ে নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, পারিবারিক কলহের জেরে মাস খানিক আগে মোখলেছুরের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। পরে স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করে মেখলেছুরের স্বজনরা। কিন্তু স্ত্রী ফিরে না আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

এরই জেরে গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে কীটনাশক (বিষ) পান করার পর নাজিরদহ বানিয়াটারী এলাকায় এসে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে রাতেই আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার