Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেফতার

BN DESK
01 September 2026, 08:18 PM পড়তে ১ মিনিট
রংপুরের কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় একজন সাজাপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা ও মহানগর পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভা এবং টেপামধুপুর, বালাপাড়া ও হারাগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাজাপ্রাপ্ত আসামি মো: মনির হোসেন (৩৬), মারামারি মামলার আসামি রাশেদ (৩২), সাইফুল ইসলাম (৩৫) ও সিআর মামলার আসামি রুহুল আমিন।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, ২০ সালে লালমনিরহাটের আদালত একটি মামলায় হারাগাছ পৌর শহরের বানুপাড়া ছোটপুল এলাকার মনির হোসেনকে ছয় মাসের কারাদন্ড এবং একহাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ডের রায় দেয়। এছাড়া মনিরের বিরুদ্ধে হারাগাছ থানায় দুইটি মামলা রয়েছে। মনির দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গত শনিবার রাত সাড়ে ৮ টায় পুলিশ অভিযান চালিয়ে তাকে বানুপাড়া ছোটপুল এলাকা থেকে আটক করে। গতকাল রোববার তাকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহা জানান, গত শনিবার দিনগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামামারিসহ পৃথক মামলার আসামি বালাপাড়া ইউপির নিজপাড়ার রাশেদ (৩২) ও হারাগাছ ইউপির নাজিরদহ জামতলা বাজার এলাকার মো: সাইফুল ইসলাম (৩৫) এবং সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি টেপামধুপুর রাজিবের মো: রুহুল আমিনকে আটক করে। গতকাল রোববার তাদের তিনজনকে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কাউনিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেফতার

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার