Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

BN DESK
01 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট
রংপুরের কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আজ রোববার (১৫ জুন) উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর থেকে গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেল আটক করা হয়। তবে মাদক কারবারিকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল পৌনে আট টায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার নিজপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি অজ্ঞাতনামা মটরসাইকেল থামানোর সংকেত দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেলের ক্যারিয়ালে থাকা বস্তার ভিতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। মাদক পরিবহণে ব্যবহৃত কালো-লাল রংয়ের ১৫০ সিসি দিনাজপুর-ল ১১-৪০৫৮ মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, উদ্ধার করা ৯ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনের ধারায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কাউনিয়ায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার