Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসিফ গ্রেফতার

BN DESK
03 September 2026, 01:38 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসাদুল ইসলাম আসিফকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী। আসিফকে নগরীর লালবাগ খামার মোড় এলাকা থেকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। গ্রেফতার আসিফ নগরীর আলমনগর এলাকার শামসুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আসিফের বিরুদ্ধে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা এবং মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গ্রেফতার আসিফ ও তার সহযোগিরা নির্দিষ্ট ইজিবাইকে ঘুরতে বেরিয়ে কাউকে একা পেলে তাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে।

মোবাইলের বিকাশ বা নগদের পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। ইতোমধ্যে দুষ্কৃতকারী কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কুখ্যাত ছিনতাইকারী আসিফকে গ্রেফতার করা হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসিফ গ্রেফতার

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার