Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে অবৈধ বালু উত্তোলন জরিমানা ৬০ হাজার

BN DESK
02 September 2026, 07:53 PM পড়তে ১ মিনিট

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর ইউনিয়নের বকশিগঞ্জ বাজারসংলগ্ন তালুক ভবন সাহেবপাড়া এলাকায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৫ মে) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন, গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই সাথে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয় বলে জানিয়েছে প্রশাসন। ইউএনও মোছা. জেসমিন আক্তার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীতে অবৈধ বালু উত্তোলন জরিমানা ৬০ হাজার

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার