Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে যুবক নিখোঁজ

BN DESK
01 September 2026, 06:40 PM পড়তে ১ মিনিট
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে যুবক নিখোঁজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরার সময় মেহেদী হাসান মুহিত (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর এলাকায় এ ঘটনা ঘটে। মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকার সহকারী শিক্ষক আশরাফ উল আমিন হেলালের ছেলে।

সে চায়নায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ডিপ্লোমার কোর্সের শিক্ষার্থী। করোনার পরে থেকে সে বাসায় আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মুহিত পাঁচ বন্ধুর সাথে নদীতে মাছ ধরতে আসে। নদীর একটি ছড়া পার হতে গিয়ে চার বন্ধু পার হলেও মুহিত পানিতে ডুবে যায়। সে সাঁতার জানতেন না।

বর্তমানে লালমনিরহাটের তুষভান্ডার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এসে লালমনিরহাট থেকে দুইজন ডুবুরি এনে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলাচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে যুবক নিখোঁজ

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার