Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

BN DESK
05 September 2026, 03:34 AM পড়তে ১ মিনিট

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: স্বামী হারানোর পর দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তার জীবন কাটছিল কুলসুম আক্তার সুমির। মাথা গোঁজার নিরাপদ ঠাঁইও ছিল না। ঝড়-বৃষ্টি এলেই আতঙ্কে কাটতো রাত। কিন্তু অবশেষে অসহায় সেই পরিবারটির মুখে ফিরেছে স্বস্তির হাসি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের কুটিপাড়া এলাকায় অসহায় ওই পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দুই কক্ষবিশিষ্ট একটি নতুন টিনের বাড়ি।

 সীড অব সাদাকাহ সংস্থার অর্থায়নে এবং উপজেলা জামায়াতের সহযোগিতায় বাড়িটি নির্মাণ করা হয়। গত রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। এসময় নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয় হোটেল শ্রমিক মৃত মিলন মিয়ার স্ত্রী কুলসুম আক্তার সুমির হাতে।
নতুন ঘর পেয়ে কুলসুম আক্তার সুমি বলেন, স্বামী মারা যাওয়ার পর মনে হয়েছিল আমাদের আর কেউ নেই। আজ নতুন ঘর পেয়ে মনে হচ্ছে আল্লাহ আবার বাঁচার একটা রাস্তা করে দিয়েছেন।

সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা সোয়াইবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার