Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

BN DESK
10 October 2025, 06:10 PM পড়তে ১ মিনিট
রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিতে নিয়ে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় নুর ইসলাম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকায়। নিহত নূর ইসলামের বাড়ি একই গ্রামে।

এলাকাবাসী জানায়, আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭ টার সময় নুর ইসলাম তার বাড়িতে নতুন টিউবওয়েল বসার জন্য রাস্তার ধারে রাখা বালু নিতে আসেন। এসময় স্থানীয় ট্রলি ব্যবসায়ী ইয়াসীনের ছেলে জামাল মিয়া ট্রলিতে করে অবৈধভাবে তিস্তা নদীর বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন।

সে সময় বালু ভর্তি ট্রলিটি পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত নুর ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার