Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫

BN DESK
10 October 2025, 05:31 PM পড়তে ১ মিনিট
রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুরে একটি হিন্দুপল্লীতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে মো. ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এসএম আতিকুর রহমান খান আতিক(২২) ও চওড়া পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। তারা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা।

এদিকে আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে আসামিদের রংপুর সদর কোর্টে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রংপুর সদর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ রায় (৫৫) নামে ভুক্তভোগী বাদি হয়ে অজ্ঞাতনামা প্রায় ১২শ’ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা করে। এরপর যৌথ বাহিনীর অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে।

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৫

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার